ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা কুতুবুল আলম আলহাজ্ব মাওলানা শাহ্ সূফি আব্দুল গণী (রহঃ) এর সিয়াম-সাধনা।
১/রমজানে ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা কুতুবুল আলম আলহাজ্ব মাওলানা শাহ্ সুফি আব্দুল গনী এর সিয়াম সাধনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশায়ে।
ছারছীনা শরীফের দাদা পীর সাহেব কেবলা,কুতুবুল আলম মোজাদ্দেদে জামান আলহাজ্ব মাওলানা শাহ্ সূফী নেছারুদ্দীন আহমদ (রঃ) এর সিয়াম সাধনা ও ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা কুতুবুল আলম মোজাদ্দেদে জামান আলহাজ্ব মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ ছালেহ এর সিয়াম সাধনা দীর্ঘ ১৩ বছর লাগাতার খেদমতে থেকে গ্রহণ করেন।
♪♪নিম্নে আমলের বর্ণনা দেওয়া হল♪♪
২/তারাবিহর সালাত অত্যন্ত ইহতেমামের সাথে অধিকাংশ সময় নিজ দরবারে নেছারিয়া জামে মসজিদে তাঁর সন্তান তিলিপ দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব মাওলানা শাহ্ সুফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমিন (মাঃজিঃআঃ) ইমামতিতে ২০ রাকাত পড়তেন,
প্রতি চার রাকাত পরপর দোয়া পড়তেন।
৩/বিতর সালাত জামাতে পড়তেন,
তারাবীহের পর দুরুদ শরীফ পরে দুআ করতেন।
৪/তারাবীহের পর ৩০ মিনিট দরবারে অবস্থান করতেন এবং সকলের সাথে রমজান সহ বিভিন্ন মাসআলা ও বিষয়াদী আলোচনা করতেন। সামান্য খেজুর / খাওয়া খেতেন,বাড়িতে / দরবারে ঘুমাতেন।
৫/রাত ২টায় আশেপাশের এলাকার মানুদের চুংগা ( উচ্চ আওয়াজের যন্ত্র দিয়ে সেহরি খেতে ডাকতেন, মাঝে মাঝে সারারাত সালাত ও ইবাদতের কাটাতেন।
৬/২৯ শা'বান ও রমজানের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করতেন।
৭/মুরিদও ছাত্রদেরকে রমজানের প্রস্তুতির নির্দেশ দিতেন।
৮/এলাকার মানুষদের ডাকা শেষে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। সেহরির ১০-১৫ মি. পূর্বে খাওয়া শেষ করতেন। বেশির ভাগ অল্প আহার করতেন। শাক-সবজি, মাছ বেগুন,ভর্তা প্রাধান্য ছিল।
৯/ফজরের তাসবিহ পর্যন্ত কোরআন তেলাওয়াত/ জিকির-আজকার করতেন।
১০/ফজরের জামাত মুস্তাহাব ওয়াক্তে পড়তেন। জামাতের পর সূর্যোদয় পর্যন্ত অজিফা আদায় করে, এয়রাক পড়ে খানকায়ে গিয়ে বিশ্রাম নিতেন।
১১/৯-১০ তার মধ্যে উঠে তেলাওয়াত করতেন বারোটা পর্যন্ত, গোসল, মানুষের সাথে সাক্ষাৎ, যোহরের সালাত।
১২/আছরের সালাত পর্যন্ত তেলাওয়াত/মানুষের সাথে সাক্ষাত, ছারছীনা থেকে প্রকাশিত কিতাব ও অন্যান্য কিতাব দেখতেন।
১৩/আছরের সালাতের পর সামান্য হাঁটাচলা করে, দোয়া, দূরুদ শরীফ পড়ে ইফতার পর্যন্ত কাটাতেন।
১৪/ইফতার করতেন; ছারছীনার ক্যালেন্ডার দেখে ও মোয়াজ্জিনের ঘোষণার পর। ইফতারের তালিকা; সামান্য জমজম পানি, খেজুর, শরবত, চিড়া পানি, বিভিন্ন ফল-ফলাদি মাঝে মাঝে স্থানীয় তৈরি বস্তু দিয়ে,।প্রোগ্রাম, মেহমান না থাকলে ঘরে ইফতার করতেন।
১৫/ইফতার ও নামাজের মাঝে ১০-১২ মি. বিলম্ব করতেন, যাতে এলাকার মানুষ জামায়াতে উপস্হিত হতে পারে।
১৬/মাগরীবের পর আওয়াবীন,অজিফা,তেলাওয়াত করতেন,এশার সালাতের ১০-১৫ মি. পূর্ব পর্যন্ত। এ সময় তারাবীহর প্রস্তুতি নিতেন।
১৭/রমযানে অনেকবার কোরআন খতম দিতেন,রমজানের প্রতিটি মুহূর্ত কোরআন তেলাওয়াতে কাটাতেন,সাক্ষাৎ কম করতেন।
১৮/অন্যান্য সময়ের তুলনায় শা'বান মাসে অধিকহারে রোজা রাখতেন।
১৯/রমজানে আল্লাহর ধ্যানে দীর্ঘ সালাতে সিজদায় ক্রন্দন করতেন।
২০/রোজা অবস্থায় কাঁচা/শুকনা মেসওয়াক দ্বারা মেসওয়াক করতেন।
২১/ রমযানে শেষ দশদিন অত্যাধিক আমল, বিনয় ও যুহুদে কাটাতেন।
২২/রমজানে সফর করা অবস্থায় রোজা রাখা কিংবা ভঙ্গ করার সমান এখতিয়ার গ্রহণ করতেন।
২৩/রমযানে ইবাদতে রাত্রি জাগরণ সকল মাসেররম চেয়ে বেশি করতেন।
২৪/রমযানে শেষ দশকে ই'তেকাফে আল্লাহর নৈকট্য লিপ্ত থাকতেন।
২৫/ রমযানে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করতেন।
২৬/রমযানে বিশিষ্ট আলেমদের সাথে কোরআন অনুশীলন করতেন।
২৭/রমযানে অধিক হারে সদকা ও সৎকাজে আত্মনিয়োগ থাকতেন।
২৮/ রমযান মাসে রাসূল সাঃ বদর ও ফতহে মক্কার জেহাদ করেছেন বিধায়, রমযান মাসের আলোচনায় জিহাদ প্রসংঙ্গ আনতেন ও আকাঙ্খা করতেন।( নফস ফি সাবিলিল্লাহ)
২৯/মুরিদ ও ছাত্রদেরকে রমজানে বিভিন্ন শরয়ী বিষয়ে শিক্ষা দিতেন।
৩০/রমজানে মুরিদ ও ছাত্রদেরকে ভালো আমলের প্রতি উৎসাহ প্রদান করতেন।
৩১/রমজানে মুরিদ ও ছাত্রদেরকে সাথে নিয়ে সম্মিলিত ইবাদত পালন করতেন।
৩২/অন্য সময়ের মতো স্ত্রীর সাথে বান্ধব সুলভ আচরণ ও সম্পর্ক বজায় রাখতেন। ইবাদত করতে হবে বলে; বৈরগ্যের ভান করতেন না।
৩৩/সৎকর্মে মুরিদ ও ছাত্রদেরকে সর্বাত্মক নিয়োগ বাধ্য করতেন।
৩৪/রোজার আহকাম ও উদ্দেশ্য সম্পর্কে নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বিষয় বার বার পুনরাবৃত্তি করতেন।
৩৫/লাইলাতুল কদরের রাত্রি জাগরন উৎসাহ প্রদান করতেন।
৩৬/ চুপচাপ না থেকে নিষিদ্ধ কাজে বাধা দিতেন।
৩৭/ঈদের পূর্বে ফিতরা আদায় করতেন।
৩৮/আমলের সুবিধার্থে রমজানে নিজের কোনো কোনো কাজে অন্যদের দায়িত্ব দিতেন।
৩৯/রমজানের পরও ইবাদত অব্যাহত রাখার জন্য বিশেষ উৎসাহ প্রদান করতেন।
মহান রাব্বুল আলামিন আমাদেরকে হুজুরের মতো হুবহু সবগুলো আমল করার তাওফিক দিক........... আমিন।
সংগ্রহঃ- সিয়ামুন্নাবী ( রাসূল সাঃ এর রোজা)
লেখকঃ-শায়েখ মুফ্তি শাহ্ মোহাম্মদ গিয়াস উদ্দীন গণী হাফিঃ

