তিলিপ দরবার শরীফের ৮৩ বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।



দরবার শরীফ ডেস্ক- ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের প্রতিষ্ঠা পীরে কামেল শাহ সুফী আব্দুল গণী সাহেব রহঃ এর ২১ তম ইন্তেকাল স্বরণে আসছে ২৬ শে নভেম্বর ২০২১ ইং রোজ শুক্রবার তিলিপের ৮৩ তম বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিলের পরামর্শ সভা গতকাল ২ অক্টোবর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় তিলিপ দরবার শরীফ,নাংগলকোট, কুমিল্লায় অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় সভাপতিত্ব করেন তিলিপের আলা হযরত পীর সাহেব কিবলা শাহ সুফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী [মাঃজিঃ]। 
এতে উপস্থিত থেকে আলোচনা করেন কুমিল্লা নাংগলকোট পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব আব্দুল মালেক সাহেব।
আরো আলোচনা করেন- মৌকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুদ্দিন আলমগীর। 
লাকসাম দারুসুন্নাত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল কালাম আজাদ। 
মাহফিলের বাজেট পেশ করেন তিলিপের বড় সাহেবজাদা শাহ মুফতী গিয়াস উদ্দিন গণী সাহেব। 
এতে সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন জনাব জহিরুল ইসলাম। 
এতে আরো বক্তব্য রাখেন এত্র দরবারের আলেম ওলামা, বিভিন্ন গ্রাম থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গগন। অত্র পরামর্শ সভা উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন তিলিপ দরবার শরীফের পীর ভাই, মুহেব্বিন, মুরিদান, ভক্ত,আশেকান ও বিভিন্ন এলাকা থেকে আগত কাউন্সিলর,মেম্বারসহ অসংখ্য ভক্তবৃন্দ।
পরামর্শ সভা তিলিপের বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা [মাঃজিঃ] দোয়া ও মোনাজাতের মাধ্যমে সফলতার সহিত শেষ হয়।
 

নবীনতর পূর্বতন